প্রতি বছরের মতো এবারো ঢাকায় বাংলাদেশে ওয়াটার ক্রেডিট ফোরামের আয়োজন করে ওয়াটার ডট ও আর জি। গতকাল একটি অভিজাত হোটেলে ‘প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নকে অগ্রসর: বসতবাড়িসহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামীর পরিকল্পনা নির্ধারণ’ শিরোনামে এ ফোরাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।