বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। মেলার আয়োজক ছিল মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব। মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় সম্মানিত অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম, মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান খান এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।