ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ব দর্শন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
‘ছোটদের জন্য দর্শন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহ্। এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়। —বিজ্ঞপ্তি










