স্মার্ট শহরের তালিকায় ৩০তম অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। গত বছরের তুলনায় নয় ধাপ এগিয়েছে শহরটি। এ উন্নতির ফলে প্যারিস, বার্লিন ও মাদ্রিদের শহরগুলোকে পেছনে ফেলেছে রিয়াদ। তবে স্মার্ট শহরের এ তালিকায় আরব শহর হিসেবে এর অবস্থান তৃতীয়। আবুধাবি প্রথম ও দুবাই দ্বিতীয় অবস্থানে আছে। এ দুটি শহরের অবস্থান যথাক্রমে ১৩ ও ১৭তম। আরব শহরগুলোর মধ্যে মক্কা, জেদ্দা ও মদিনা প্রথমবারের মতো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মোট ১৪১টি শহরের মধ্যে মক্কা ৫২তম, জেদ্দা ৫৬তম ও মদিনা ৮৫তম অবস্থানে আছে। স্মার্ট সিটির তালিকায় শীর্ষ অবস্থানে আছে সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর জুরিখ। দ্বিতীয় অবস্থানে নরওয়ের রাজধানী অসলো এবং তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আরব নিউজ
স্মার্ট শহরের তালিকায় এগিয়ে সৌদি আরব
স্মার্ট শহরের তালিকায় ৩০তম অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ।










