৩৮ বছর দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন গেমিং প্রধান ফিল স্পেন্সার। সফটওয়্যার জায়ান্টটি শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানায়, স্পেন্সারের স্থলাভিষিক্ত হচ্ছেন আশা শর্মা। তিনি এর আগে মাইক্রোসফটের এআই মডেল ও পরিষেবা উন্নয়ন বিভাগের নেতৃত্বে ছিলেন। উল্লেখ্য, ডিসেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের গেমিং বিভাগের আয় প্রায় ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। শুল্কজনিত ব্যয় বৃদ্ধি ও তীব্র প্রতিযোগিতার মুখে এক্সবক্স হার্ডওয়্যারের দাম বাড়াতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স