সম্প্রতি স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এনআরবিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘ব্যবসা বাড়ানোর পাশাপাশি সেবা ও সম্পদের গুণগত মানও নিশ্চিত করতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, নিয়মিত গ্রাহক তদারকি এবং সময়মতো ঋণ আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘ঋণ আদায় শুধু রিকভারি বিভাগের নয়, ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তার সম্মিলিত দায়িত্ব। গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের ব্যবসায়িক পরিস্থিতি বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ এছাড়া নতুন ব্যবসা অর্জনের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন ব্যাংকের শীর্ষ এ নির্বাহী। একই সঙ্গে শাখা ও উপশাখার ব্যবস্থাপকদের নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে আরো সক্রিয়, জবাবদিহিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন ড. মো. তৌহিদুল আলম খান।
সভায় এনআরবিসি ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. তারিকুল ইসলাম খান এবং সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট শাখা-উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।










