সাউথইস্ট ব্যাংক পিএলসির চতুর্থ প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখা প্রধান, উপশাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানরা সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্মেলনে চতুর্থ প্রান্তিকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন
সাউথইস্ট ব্যাংক পিএলসির চতুর্থ প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।









