নিউ এমার ক্রিক টাওয়ার। দুবাইয়ের সবচেয়ে উঁচু স্থাপনা হওয়ার কথা ছিল। কিন্তু এখন এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। মূল তারে বাঁধা টাওয়ারটির নকশা বুর্জ খলিফা থেকে ১০০ মিটার লম্বা ছিল। ২০১৭ সালে ভিত্তি স্থাপনের পর মহামারীতে কাজ স্থগিত করা হয়েছিল। এমার ডেভেলপমেন্টের স্বত্বাধিকারী আলাব্বার বলেন, ‘এখনো অনেক কাজ বাকি। নতুন করে নকশা করতে হচ্ছে। আমি মনে করি না যে এটি দুবাইয়ের সবচেয়ে উঁচু টাওয়ার হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। গ্রাহক ও শেয়ারহোল্ডারদের হাতে প্রাপ্যটা তুলে দিতে হবে।’ অ্যারাবিয়ান বিজনেস