সেপ্টেম্বর প্রান্তিকে জাপানের হোন্ডা মোটরের প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে বিক্রি বেড়ে যাওয়া এবং ইয়েনের পতনের কারণে পূর্ণ বছরের পূর্বাভাস ২০ শতাংশ বাড়ানো হয়েছে। চীনা পণ্যের বিপরীতে জাপানি পণ্যের চাহিদা বেড়েছে যুক্তরাষ্ট্রে। জাপানের দ্বিতীয় বৃহৎ অটোমেকার কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ২০০ কোটি ডলার মুনাফা করেছে। হোন্ডা পূর্ণ বছরের পূর্বাভাস ১ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েনে বাড়িয়েছে। রয়টার্স