বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি) ও প্রাইম ব্যাংকের উদ্যোগে ‘আর্থিক অন্তর্ভুক্তি: তরুণদের ব্যাংকিংয়ে যুক্ত করা ও প্রেরণা দেয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়ার আওতায় আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জেনারেল ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এস এম জোবায়ের আলম বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও নেতৃত্ব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই বিভাগের লেকচারার ইশরাত জাহান দিনা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও আত্মনির্ভর হওয়ার পরামর্শ দেন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী মূল প্রবন্ধে তরুণদের ব্যাংকে ক্যারিয়ার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন।

এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন ব্যাংকের তরুণ্য নির্ভর কর্মকাণ্ড ও প্রাইমঅ্যাকাডেমিয়ার অগ্রগতি নিয়ে বক্তব্য দেন।

ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয়া হয়। উভয় প্রতিষ্ঠান তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার জানায়। প্রাইমঅ্যাকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে। এর মধ্যে রয়েছে ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং ও শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট।

—বিজ্ঞপ্তি