মাদারীপুরে ইউনিয়ন ব্যাংক পিএলসির শিবচর শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার প্রমুখ।
ইউনিয়ন ব্যাংকের শিবচর শাখা উদ্বোধন
মাদারীপুরে ইউনিয়ন ব্যাংক পিএলসির শিবচর শাখা উদ্বোধন করা হয়েছে।









