সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। গতকাল গণভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।