এসিআইয়ের ব্র্যান্ড সেপটেক্স সম্প্রতি শারীরিকভাবে প্রতিবন্ধীদের সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে। এর মূল উদ্দেশ্য প্রতিবন্ধী মানুষদের আর্থিক সহায়তার মাধ্যমে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবস্থা করে দেয়া। এ উদ্যোগের সহযোগী ইজি লাইফ ফর বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ, প্রডাক্ট গ্রুপ ম্যানেজার সাজিদ কায়সার ও ইজি লাইফ ফর বাংলাদেশের ডিরেক্টর মো. মনিরুল ইসলাম।
প্রতিবন্ধীদের সহায়তায় সেপটেক্সের উদ্যোগ
এসিআইয়ের ব্র্যান্ড সেপটেক্স সম্প্রতি শারীরিকভাবে প্রতিবন্ধীদের সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে।









