মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকান্স্যুরেন্স শুরু করার অনুমোদন লাভ করেছে। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেনের হাতে অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান, যুগ্ম পরিচালক আশরাফুল আলম, এমটিবির চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার তাহসিন শহীদসহ অনেকে।