নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে পুনরায় লেনদেন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। এর আগে চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনের আলোকে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সায়।