রূপালী ব্যাংক লিমিটেড শেরপুর টাউন করপোরেট শাখার অধীনে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুথটি উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ইকবাল হোসেন খাঁ এবং জামালপুর জোনের ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুথের কার্যক্রম চালুর পর গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।