বাংলাদেশে উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষে ১৬তম বার্ষিক গ্লোবাল অ্যান্ট্রাপ্রেনিউরশিপ
উইক বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শেষ হয়েছে। এটি শুরু হয় গত ১৩ নভেম্বর। আজ ১৯ নভেম্বর
শেষ হলো। ৭৮টির বেশি অংশীদার প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলায়
২০০টির বেশি ইভেন্টের আয়োজন করা হয়।
রোববার (১৯ নভেম্বর) ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার গ্রিন গার্ডেন
রুফটপে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৩ এর মহাসমাবেশ স্টার্টআপ, উচ্চাকাঙ্ক্ষী
উদ্যোক্তা, ইকোসিস্টেম নির্মাতা, পরামর্শদাতা, বিনিয়োগকারী এবং উৎসাহী উদ্যোক্তাসহ
অংশগ্রহণকারীরা একত্রিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান, চেম্বার অফ কমার্স, অ্যাসোসিয়েশন, সরকারি সংস্থা,
আন্তর্জাতিক সংস্থা এবং গতিশীল যুব গোষ্ঠীগুলিকে অন্তর্ভুক্ত করে। দেশব্যাপী ১০০,০০০
এরও বেশি নারী ও পুরুষ সরাসরি এতে অংশগ্রহণ করে। এছাড়া অনলাইনের মাধ্যমে আরো ৩ মিলিয়ন
মানুষের কাছে পৌঁছায় এ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইকোনোমিক
ইউনিট চীফ জোসেফ গিবলিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল অ্যান্ট্রাপ্রিনিউরশীপ উইকের ন্যাশনাল
হোস্ট কে এম হাসান রিপন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ার পারসন জাহিদা
ইস্পাহানী, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান,
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী মুনির হাসান।










