আগামী ২ সেপ্টেম্বর থেকে বিক্ষোভের বিষয়ে উডসাইড এনার্জি গ্রুপকে সতর্ক করেছে নর্থ ওয়েস্ট শেলফ অফশোর গ্যাস প্লাটফর্মের শ্রমিক ইউনিয়ন। এর ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী দেশটি থেকে সরবরাহ অনেকটাই বাধাগ্রস্ত হবে। খবর রয়টার্স।

নর্থ ওয়েস্ট শেলফ গ্যাস প্লাটফর্মে কর্মরত কর্মী ও উডসাইডের মধ্যে বেতন ভাতা, ওভারটাইম পেমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর পরিপ্রেক্ষিতেই বিক্ষোভের ঘোষণা দিল সেখানকার শ্রমিক ইউনিয়ন। কোনো পদক্ষেপ গ্রহণের আগে অস্ট্রেলিয়ায় বিদ্যমান ইউনিয়নগুলোকে সাতদিন আগে নোটিস দিতে হবে বলে বিধান রয়েছে। তবে এর আগে কোনো কার্যক্রম বন্ধ করতে চাইলে নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে।