ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা এবং ডিপোজিট মোবিলাইজেশনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী কর্মশালার উদ্বোধন করেন। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তারা বক্তব্য রাখেন।