পরিকল্পিত বিভাজন প্রক্রিয়া বাস্তবায়নে সাবেক কেলগপ্রধান স্টিভ কাহিলেনকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে ক্রাফট হেইনজ। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবেন ৬০ বছর বয়সী কাহিলেন। প্যাকেটজাত খাদ্যপণ্য উৎপাদনকারী মার্কিন কোম্পানিটির বর্তমান সিইও কার্লোস আব্রামস রিভেরা ৬ মার্চ পর্যন্ত উপদেষ্টা হিসেবে থাকবেন। দীর্ঘদিন বিক্রি কমার প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে কোম্পানিটি দুটি আলাদা ইউনিটে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। একটি ইউনিটে থাকবে হেইনজ কেচাপের মতো সস ও কনডিমেন্টস পণ্য। অন্য ইউনিটে থাকবে অস্কার মায়ারের মতো গ্রোসারি ব্র্যান্ড। খবর রয়টার্স