শুল্কমুক্ত কেনাকাটায় নতুন নিয়ম চালু করার কথা ভাবছে জাপান সরকার। পুরনো নিয়মের অপব্যবহার বন্ধের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে জাপানে পর্যটকদের বিশেষ শুল্কমুক্ত স্টোর ও বিভিন্ন দোকানে কেনাকাটার ক্ষেত্রে কর কমানো হয়। কিন্তু কিছু লোক শুল্কমুক্ত পণ্য ক্রয় করে দেশের মধ্যে আবার বিক্রি করে। নতুন নিয়মে পর্যটকরা পণ্য ক্রয়ের সময় কর প্রদান করবেন। তারা যখন দেশ ছাড়বেন, তখন শুল্কের টাকা ফেরত পাবেন। অন্যান্য দেশে এ নিয়মই চালু রয়েছে। নিক্কেই এশিয়া
জাপানে শুল্কমুক্ত কেনাকাটায় নতুন নিয়ম
শুল্কমুক্ত কেনাকাটায় নতুন নিয়ম চালু করার কথা ভাবছে জাপান সরকার। পুরনো নিয়মের অপব্যবহার বন্ধের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।










