ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানে ক্যারিয়ার গড়তে আবশ্যিক দক্ষতাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বিএম মইনুল হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, জাপানের আক্স পাবলিশিংয়ের ম্যানেজার ইউচিরো সুকাদা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মিস মারি কাওয়াকুবো। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মাইনরি গ্রুপের পরিচালক মিয়া মামুন।