রেনাটা লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালকদের মধ্যে জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ, ইজাজ আহম্মদ, কোম্পানি সচিব মো. জোবায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।