সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক আ ন ম মঈনুল কবীর প্রধান অতিথি ও যুগ্ম পরিচালক মোসাম্মত নাজমিন নাহার বিশেষ অতিথি ছিলেন। এ সময় সাউথইস্ট ব্যাংকের এএমডি আবিদুর রহমান চৌধুরী এবং এএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মাছুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দর-ই-আজমসহ সব বিভাগীয় প্রধান ও শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার, অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জ এবং উপশাখার কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।









