মার্কেন্টাইল ব্যাংকে গতকাল ঝুঁকি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমীন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের পরিচালক মো. জাবদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।