জাপানের রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ভেন্ডিং মেশিন স্থাপন করেছে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানী টোকিওর জেআর শিনজুকু রেল স্টেশনে মেশিনটি স্থাপন করেছে তাইশো ফার্মাসিউটিক্যাল। সেখানে ঠাণ্ডা, ব্যথানাশক ও অন্যান্য ওষুধের বিক্রি শুরু করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীদের দ্রুত সেবা দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এভাবে ওষুধ বিক্রির পরীক্ষা চালানো হবে। পরীক্ষামূলক পর্যায়ে সামনে আসা সমস্যাগুলোকে চিহ্নিত করা হবে এবং পরবর্তী সময়ে ফার্মেসি না থাকা স্থানগুলোয় ভেন্ডিং মেশিন স্থাপনের সময় সেগুলো সমাধান করা হবে। —কিয়োদো নিউজ
রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ওষুধের ভেন্ডিং মেশিন বসিয়েছে জাপান
জাপানের রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ভেন্ডিং মেশিন স্থাপন করেছে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানী টোকিওর জেআর শিনজুকু রেল স্টেশনে মেশিনটি স্থাপন করেছে তাইশো ফার্মাসিউটিক্যাল।










