এ চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা স্কলাসটিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম ও স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন ও স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর
এবি ব্যাংক পিএলসি ও স্কলাসটিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










