পরিচালনা ব্যয় কমাতে ১৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সৌর প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান সোলারএজ কোম্পানি। প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করার পাশাপাশি মেক্সিকো ও চীনে উৎপাদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। গত নভেম্বর নবায়নযোগ্য সৌর ইনভার্টারের চাহিদা কমতে থাকায় আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। বাজারে নিজেদের গতিশীল রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সোলারএজের সিইও জেভি ল্যান্ডো। রয়টার্স
১৬ শতাংশ কর্মী ছাঁটাই করবে সোলারএজ
পরিচালনা ব্যয় কমাতে ১৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সৌর প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান সোলারএজ কোম্পানি।










