দুটি সহযোগী সংস্থার সঙ্গে একীভূত হলে ২০২৪ সালে আয় ২৬০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন। চলতি বছরের প্রত্যাশিত আয়ের তুলনায় আগামী বছর আয় বাড়বে ৫০ শতাংশের বেশি। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক অনলাইন বৈঠকের সময় সেলট্রিয়নের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিও জং-জিন এমনটাই জানিয়েছেন। সেলট্রিয়নের বিদেশী বিক্রয় সহযোগী সেলট্রিয়ন হেলথকেয়ার ও বায়োসিমিলার ড্রাগ বিক্রয় প্রতিষ্ঠান সেলট্রিয়ন ফার্মের সঙ্গে আগামী বছর একীভূত হবে। দ্য কোরিয়া হেরাল্ড
৫০ শতাংশ বিক্রি বাড়বে সেলট্রিয়নের
দুটি সহযোগী সংস্থার সঙ্গে একীভূত হলে ২০২৪ সালে আয় ২৬০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেলট্রিয়ন।










