পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী ও মো. মোতাহার হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া ও ড. মোনালিসা মনোয়ার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এএমডি বিএম শওকত আলী। —বিজ্ঞপ্তি
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উদযাপন
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করছে।










