জনতা ব্যাংক পিএলসির ৮৬৭তম পর্ষদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম ও অধ্যাপক ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী এবং এমডি মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম ও মো. আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।