সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ২২তম সেলস সেন্টার চালু করেছে ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। সম্প্রতি নতুন সেলস সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. একেএম হারুনুর রশিদ ও রিটেইল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রবিন। এ সময় সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমানসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাইব্রেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের চাহিদা, রুচি, আধুনিকতা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্য বাজারজাত করছে ভাইব্রেন্ট। পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন নকশার জুতার পাশাপাশি চামড়াসামগ্রী, ট্রাভেল ব্যাগ, শার্ট, টি-শার্টসহ বিভিন্ন পণ্য সেলস সেন্টারগুলোয় পাওয়া যাচ্ছে।