ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) আয়োজনে মহান বিজয় উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিসিবিএল ক্লাব ভবনে মহান বিজয় উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিবিএল সভাপতি ড. মো: ইমতিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার আবু মো. আমিমুল এহসান, ক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, ব্র্যান্ড অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. তারেক উদ্দিন, কার্য নির্বাহী সদস্য সুবীর কুমার কুণ্ডু, শিক্ষা ও উন্নয়ন সম্পাদক শারমিন আক্তার, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি শারমিন আতিক, অর্থ সম্পাদক মাসরুর মাহমুদ শুভ, বিনোদন ও ক্রিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এস. এম এনামুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম রাকিবুল হক, যুগ্ম- অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মেশন সেক্রেটারি মো. খায়রুল হাসান, কার্য নির্বাহী সদস্য মো. রিয়াজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানের প্রথম অংশে সদস্যদের সন্তানদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন এবং আবৃতি প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও বিসিবিএলের নিজস্ব ব্যান্ড ‘বিসিবিএল বিটস্’ এর পরিবেশনার সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিস্টার্ড ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংক থেকে ক্লাবের সদস্য সংখ্যা সহস্রাধিক।