ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এমপি ও পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামালসহ পরিচালনা পর্ষদের পরিচালকরা, পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দীন বিশ্বাস, এনডিসি এবং বহিঃনিরীক্ষক, এসইসির প্রতিনিধি, ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা।