আর ৯০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমরা বাইরে থেকে আমদানি করি। তার পরও আমাদের চাহিদা থেকে যায় আরো এক হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি এক হাজার মিলিয়ন ঘনফুট আনতে পারছে না, মূলত এলএনজি অবকাঠামোর কারণে। তাই ল্যান্ডবেজ এফএসআরই এবং এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) নির্মাণে জ্বালানি মন্ত্রণালয় দরপত্র আহ্বানে যাচ্ছে। যাতে এলএনজি আমদানি সক্ষমতা বাড়ানো যায়।’ সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে গতকাল বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত জনগণের ওপর পড়বে না, সরকার তার যথাযথ ব্যবস্থা নেবে।’

তিনি উল্লেখ করেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। এর ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি মাত্র ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে কোনো বড় নেতিবাচক প্রভাব ফেলবে না।