এনসিসি ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আইসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইসিবির এমডি নিরঞ্জনচন্দ্র দেবনাথ এবং এনসিসি ব্যাংকের এমডি ও এনসিসিবি সিকিউরিটিজের পরিচালক এম শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিবির ডিএমডি মো. নূরুল হুদা, জিএম মো. হাবীব উল্লাহ ও ডিজিএম বাবুলচন্দ্র দেবনাথ এবং এনসিসিবি সিকিউরিটিজের সিইও আহসানুল আরেফিন ও এফএভিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ অংশীদারত্বের আওতায় এনসিসিবি সিকিউরিটিজের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগের লক্ষ্যে আইসিবি ২৫০ মিলিয়ন টাকার ঋণ অনুমোদন করেছে। —বিজ্ঞপ্তি
এনসিসিবি সিকিউরিটিজ ও আইসিবির মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে।










