হিসাববিজ্ঞানের ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে চিহ্নিত করা হয়। হিসাবরক্ষণের প্রাথমিক বিকাশ প্রাচীন মেসোপটেমিয়া, প্রাচীন মিসরীয় এবং ব্যাবিলনীয়দের মধ্যে ছিল। এটি লেখার, অর্থ গণনা এবং প্রাথমিক অডিটিং সিস্টেমের বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। হিসাববিজ্ঞান এবং অডিট একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হিসাববিজ্ঞানের কাজ শেষ হলে অডিটের কাজ শুরু হয়। অডিটের মাধ্যমে বোঝা যায়, একজন হিসাবরক্ষক সঠিক কাজ করছেন বা করেননি। হিসাববিজ্ঞানের কাজটি তখনই সঠিক হয় যখন একজন প্রফেশনাল অডিটর ক্লিন রিপোর্ট প্রদান করেন।
সরকারি প্রতিষ্ঠানে লাখ লাখ টাকার জিনিসপত্র কেনা হয়। যেগুলো হিসাবরক্ষক রেকর্ড করে রাখেন। বছর শেষে সেগুলো সরকারি নিয়ম অনুযায়ী অডিট করাতে হয়। যাতে হিসাবরক্ষক সতর্ক থাকেন, সে যেন হিসাববিজ্ঞানের গাইডলাইন অনুসারে হিসাব রক্ষণাবেক্ষণ করেন। তার পরও অডিট করালে দেখা যায়, নানা ধরনের লেনদেনে অনেক আপত্তি থেকে যায়। এগুলো নিষ্পত্তি করা দ্রুত জরুরি। বছরের পর বছর অনেক অডিট আপত্তি নিষ্পত্তি হয় না। ফলে সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যায়।
কিন্তু অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অনেক সময় অডিট না করে চলে। যার প্রমাণ দেখা গেছে ময়মনসিংহ শিল্পকলা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেখানে দেখা যায়, লাখ লাখ টাকা খরচ করছেন ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী। কিন্তু যেসব খাতে ব্যয় করা হয়েছে সেখানে অনেক অসংগতি রয়েছে। অডিট করালে দুর্নীতির তথ্য পেতে পারে। যে খরচ করেছেন তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যার ফলে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়। দেখা যাক, পরবর্তী সময়ে কী ফলাফল আসে। তাই সরকারের সব প্রতিষ্ঠানের প্রতি বছরের হিসাবসংক্রান্ত খরচ ওই বছরে অডিট করা একান্ত প্রয়োজন। সংশ্লিষ্ট বছরে অডিট করে কোনো আপত্তি পাওয়া গেলে তা ওই বছরে নিষ্পত্তি করতে হবে। কারণ দেখা যায়, অনেকে মারা যান, তার পরও তার বিরুদ্ধে অডিট আপত্তি থেকে যায়। যা পরবর্তী সময়ে তার পেনশনের টাকা থেকে কর্তন করা হয়।
অডিটর যদি শতভাগ নিরপেক্ষভাবে অডিট করেন তাহলে যেকোনো প্রতিষ্ঠানের অনেক টাকা সঞ্চয় হবে। অর্থাৎ অডিটের কারণে হিসাবরক্ষক সঠিকভাবে হিসাব রাখার চেষ্টা করবে।
অডিট একটি ব্যবসা
পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি আপনাকে আয় ও ব্যয় হিসাব করতে, সংবিধিবদ্ধ সম্মতি
নিশ্চিতে সহযোগিতা
করে। এছাড়া
এটি ব্যবসায়িক
সিদ্ধান্ত নেয়ার
জন্য বিনিয়োগকারীদের, ব্যবস্থাপনা এবং সরকারকে
আর্থিক তথ্য সরবরাহ করে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ। অডিট ব্যবসায়িক সিদ্ধান্ত
এবং জবাবদিহি
নিশ্চিতের ক্ষেত্রে
ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই অডিট নীতি এমনভাবে কার্যকর
করতে হবে যাতে সব পর্যায়ে শতভাগ
জবাবদিহি নিশ্চিত
করা যায়।
অডিট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ব্যবহারকারী ওইসব ব্যক্তি, যারা পরিকল্পনা করে, সংগঠিত করে এবং কোম্পানি চালায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট টিমের অডিট সম্পর্কে বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। হিসাববিজ্ঞান ও অডিট ব্যবসায়িক সিদ্ধান্তগুলো ভৌগোলিক সম্প্রসারণ থেকে শুরু করে পরিচালন দক্ষতার উন্নতি পর্যন্ত করতে পারে। যথাযথ অডিট আর্থিক সম্পদ এবং দায়ের সঠিক প্রতিবেদন নিশ্চিতে সংস্থাগুলোকে সহায়তা করে।
একজন অডিটের ভূমিকা হলো আর্থিক রেকর্ডগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা যাতে রিপোর্ট বা প্রতিবেদনে কোনো সমস্যা না থাকে। ছোট ব্যবসায় শুধু একজন অডিটর নিয়োগ করলেই চলে। কিন্তু বড় কোম্পানিতে একটি সম্পূর্ণ ইন্টারনাল অডিট বিভাগ থাকলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে।
প্রাক-আধুনিক সময়ে প্রবর্তনের পর থেকে হিসাববিজ্ঞান ক্ষেত্রটি নিঃসন্দেহে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। এটি মধ্যযুগ এবং রেনেসাঁ সময়কালজুড়ে অবিশ্বাস্যভাবে শক্তিশালী অগ্রগতি অনুভব করবে; ১৫ শতাব্দীতে একজন ইতালীয় গণিতজ্ঞের সমালোচনামূলক কাজের প্রকাশনার বার্ষিকীতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়। ইউরোপে ১২-১৩ শতাব্দীর মধ্যে আর্থিক অর্থনীতির বিকাশ ঘটে, যা হিসাববিজ্ঞান এবং এর প্রকাশের গুরুত্বকে উৎসাহিত করেছিল। মহান ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশিত তার চমত্কার গ্রন্থ সুমা-ডি-অ্যারিথমেটিকাতে এটিকে বইয়ের কভারের আওতায় নিয়ে আসেন। ১৯৭২-এর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। এটি এখন বিশ্বব্যাপী হিসাববিজ্ঞান জগতে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
১৯ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হওয়া ব্যবসা ও অর্থের ক্ষেত্রে এ শৃঙ্খলা প্রয়োজনীয়তা এবং চাহিদার তীব্র বৃদ্ধি দেখতে পাওয়া যায়। শিল্প বিপ্লব বিশ্বব্যাপী কোম্পানির সংখ্যা এবং আকারকে এক অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি করে। যা করপোরেশনগুলোর জন্য ব্যবসায়িক ক্রিয়াকলাপের সব বিষয়ে অংশ নেয়ার জন্য শক্তিশালী হিসাববিজ্ঞান বিভাগ বজায় রাখা অপরিহার্য হয়ে উঠেছে।
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রতি বছর ১০ নভেম্বর উদযাপন হয়। ব্যবসার উন্নতি করতে, অর্থনীতিকে সমর্থন করতে এবং আর্থিক জটিলতা নেভিগেট করতে সরকার ও ব্যবসায়ীকে সাহায্যের জন্য হিসাবরক্ষকদের দুর্দান্ত কাজকে স্বীকার করার একটি সুযোগ। ব্যবসায়িক সাফল্যের জন্য হিসাববিজ্ঞান ও অডিট অত্যাবশ্যক। তাই অনুষ্ঠানটি চিহ্নিত করার জন্য সময় দেয়া আমাদের এবং বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত।
অন্য সব পেশার মতো হিসাববিজ্ঞানের ইতিবাচক বিষয় বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে, হিসাবরক্ষকদের গুরুত্ব এবং যেকোনো ব্যবসার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়। এ পেশায় প্রার্থীদের আকৃষ্ট করার অসংখ্য সুযোগ রয়েছে। এ খাতের লোকেরা বা যারা তাদের কর্মজীবন অনুসরণ করতে চান তারা প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করে থাকেন। আজকের দিনে অডিট বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
উদাহরণস্বরূপ জাপান ও যুক্তরাজ্যের কিছু কথা তুলে ধরলাম। জাপানে অডিট বোর্ডের মৌলিক আদেশ হলো ক্রমাগত আর্থিক ব্যবস্থাপনার নিরীক্ষা ও তত্ত্বাবধান করে আর্থিক ব্যবস্থাপনার পর্যাপ্ততা নিশ্চিত করা এবং নিরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে রাজ্যের ব্যয় ও রাজস্বের চূড়ান্ত হিসাব যাচাই করা। বোর্ড প্রতি বছর একটি অডিট রিপোর্ট তৈরি করে মন্ত্রিসভায় পাঠায়। এছাড়া নিরীক্ষার ক্ষেত্রে বোর্ড অডিটের অগ্রগতির অবস্থার সঙ্গে সঙ্গে জনস্বার্থের প্রতি অবিলম্বে এবং নমনীয়ভাবে সাড়া দিয়ে নিরীক্ষা কার্যক্রম উন্নত এবং শক্তিশালীর চেষ্টা করে। যেমন প্রয়োজনে নিরীক্ষা পরিকল্পনা পর্যালোচনা করে। নিরীক্ষা কার্যক্রম আরো কার্যকর ও উপযুক্ত করার জন্য বোর্ড সরকারি অডিটিং পরামর্শদাতা কমিটি পরিচালনা করে। এর সদস্যপদে বিভিন্ন ক্ষেত্রে মতামত প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকেন। বোর্ড বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নিরীক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এ সদস্যদের মতামতকে মূল্যায়ন করে।
যুক্তরাজ্যে সব পাবলিক কোম্পানিকে অডিট করাতে হয়। কিন্তু প্রাইভেট
লিমিটেড কোম্পানি
সাধারণত অডিট
থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়। তবে শেয়ারহোল্ডাররা যারা কমপক্ষে ১০ শতাংশে শেয়ারের
মালিক হন। তাকে অবশ্যই
তার অ্যাকাউন্টগুলো নিরীক্ষিত করতে হবে।
এখানে পৃথক
শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডারদের একটি
গ্রুপ হতে পারে। অডিটের
জন্য তাদের
অবশ্যই লিখিতভাবে
অনুরোধ করতে
হবে এবং কোম্পানির নিবন্ধিত
অফিসের ঠিকানায়
পাঠাতে হবে।
যে আর্থিক
বছরের শেষের
জন্য অনুরোধ
করা হচ্ছে
তার অন্তত
এক মাস আগে অনুরোধটি
অবশ্যই পৌঁছাতে
হবে। কিন্তু
আমাদের দেশের
সব কোম্পানিকে বাধ্যতামূলক অডিট করানো
দরকার। দেশের
ও জনকল্যাণের স্বার্থে এ কাজ করা একান্ত
জরুরি। অডিট
আপত্তি ও নিষ্পত্তির বিষয়টি
সরকারের উচ্চমহল
থেকে গুরুত্বের
সঙ্গে দেখা
উচিত।
ড. মো. শফিকুল ইসলাম: সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ










