আজ ১০ তারিখ। আজ জন্মগ্রহণ করায় আপনার সঠিক জন্মসংখ্যা (১০=১+০)= ১। ব্যক্তি হিসেবে আপনি স্বাধীনচেতা এবং অসাধারণ কর্মক্ষমতার অধিকারী। নেতৃত্বদানের গুন রয়েছে আপনার মধ্যে জন্মগতভাইে। আপনি অপরিমেয় ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অধিকারী। সংবেদনশীল প্রকৃতির হওয়ার সত্ত্বেও, আপনার সহানুভূতি বোধ সাধারণত অদমিত অবস্থায় থাকে, তাই সহজে প্রকাশ পায় না। সততা বা সত্যনিষ্ঠতার ব্যাপারে আপনাকে প্রায়ই আপোষহীন থাকতে দেখা যায়। আর জন্মসংখ্যা ‘১’-এর জাতক বা জাতিকা হিসেবে আপনার জন্য-

শুভ বর্ণ: সাদা, কমলা, গোলাপী, সোনালী এবং নীল।

শুভ বার: রবিবার এবং সোমবার। 

শুভ রত্ন: রুবি, অ্যাম্বার এবং পোখরাজ।  

গুরুত্বপূর্ণ তারিখ: ১, ২, ৪, ৭, ১০, ১১, ১৩, ১৬, ১৯, ২০, ২২, ২৫, ২৮, ২৯ এবং ৩১।

গুরুত্বপূর্ণ সংখ্যা: ১, ২, ৪, ৭ এবং ৯।

উপযোগী পেশা: লেখালেখি, রাজনীতি, পরিচালনা, জনপ্রতিনিধিত্ব, অভিনয়, অধ্যাপনা, শিক্ষকতা, পশু-চিকিৎসা, মন্ত্রিত্ব, রাষ্ট্রপরিচালনা, প্রশাসন, দন্ত-চিকিৎসা, মনোবিজ্ঞান, শিল্পকলা, স্পোর্টস, নেতৃত্ব, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-সংস্কৃতি সংশ্লিষ্ট যে কোন কাজে বা বাণিজ্যে নিয়োজিত থাকলে সর্বোচ্চ কর্ম-দক্ষতা দেখাতে আপনি সমর্থ হবেন। 

বিশেষ পরামর্শ: পায়ের নীচে শক্ত মাটি খুঁজে পেতে আপনার বেশ কিছুদিন সময় লাগবে। এ জন্য হতাশ হবেন না। আপন লক্ষে অবিচল থেকে ধৈর্য সহকারে নিজের কাজ করে যান। হঠাৎ করেই  পৌঁছে যাবেন মঞ্জিলে মাকসুদে।    

এবার অন্যান্য জন্মসংখ্যার ব্যক্তিদের সাথে আপনিও জেনে নিন কেমন কাটতে পারে আজ আপনার দিনটি।                                    

(১) কারো সাথে তর্কে-বিতর্কে জড়ানো হতে বিরত থাকুন আজ। অবহেলায় লোভনীয় কোনো সুযোগ হাত ছাড়া করা উচিৎ হবে না। তবে, আপনার সে সুযোগ গ্রহন করা অন্য কারো কোনো ধরনরে ক্ষতির কারণ যেন না হয়, সে দিকে তীক্ষ্ণ নজর রাখুন। ধর্মীয় বিধি-নিষেধগুলো যথাযথভাবে পালন করতে চেষ্টা করুন। 

(২) লোভ এবং ক্ষোভ উভয়ই নিয়ন্ত্রণ করে চলতে চেষ্টা করুন আজ। যে কোন কাজে অকারণ তাড়াহুড়া করা হতে বিরত থাকুন। মনে রাখবেন, কিছু কিছু ব্যাপারে শুধুমাত্র ধৈর্য ধারণ করাই উৎকৃষ্ট কার্যকরী ব্যবস্থা, অতএব তা-ই করুন তেমন প্রযোজ্য কোনো ক্ষেত্রে। অর্থযোগ শুভ আজ। 

(৩) আর্থিক বিচারে লাভবান হবেন আজ আপনি। এছাড়া, আর্থিক কর্মকাণ্ডেও রাখতে সমর্থ হবেন উল্লেখযোগ্য কোনো ভূমিকা। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে দিনটি আজ তেমন শুভ নয়। দাম্পত্য-সুখ প্রতিষ্ঠা করতেও যথেষ্ঠ বেগ পেতে হতে পারে। হাটে-বাজারে দালাল শ্রেণির লোকেদের দৌরাত্ম্য থেকে নিরাপদে থাকার চেষ্টা করুন।  

(৪) নতুন (বা নতুন করে) কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটতে পারে আজ। বিবিধ কারণে সে পরিচয় হয়ে উঠতে পারে আকর্ষণীয় এবং স্মরণীয়। অন্য কারো পরামর্শে গুরুত্বপূর্ণ কোনো কাজ করা হতে বিরত  থাকতে চেষ্টা করুন। (যে কোন সূত্র হতে) চকিতে ঘটতে পারে আজ অপ্রত্যাশিতভাবে কিছু অর্থলাভ। 

(৫) বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির মাধ্যমে বিশেষ কোনো কাজে সফলতা লাভ করতে পারেন আজ আপনি। যে কোনো সূত্র ধরে ঘটতে পারে কিছু অর্থলাভ। এ ছাড়া যে-কোনো কাজে আর্থিকভাবে হতে পারে লাভবান। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে বিশেষ কোনো সফলতা লাভ করতেও সমর্থ হবার সম্ভাবনা রয়েছে আজ আপনার। 

(৬) কোনো অর্বাচীনের কথায় বিশেষ কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহন করা থেকে বিরত থাকুন আজ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার যাবতীয় সরাঞ্জম হাতের কাছাকাছি মজুদ রাখতে চেষ্টা করুন- তা আপনি পৃথিবীর যে প্রান্তের অধিবাসীই হয়ে থাকুন না কেন। আইনি বিষয়ে পেতে পারেন আজ প্রযোজ্য কোনো ব্যক্তির আনুকুল্যে। 

(৭) পেটের পীড়ায় বা উদর-বিকারে সামান্য লবন দিয়ে আদার রস বা কাঁচা আদা সেবন করলে তাৎক্ষণিক ভাবেই আরাম বোধও করবেন, নিরাময়ও লাভ করবেন। তবে, হয়তো এ পথ্য দু/তিন বার গ্রহন করতে হ’তে পারে। ভারী যান-বাহন বা বিপজ্জনক অস্ত্র-শস্ত্র সতর্কতার সাথে ব্যবহার করুন। 

(৮) বিস্তর ঘোরাঘুরিতে কাটতে পারে আপনার দিন; এবং তার কারণও হতে পারে বিভিন্ন রকম। যে-কোনভাবে আর্থিক ক্ষেত্রে আজ আপনি হতে পারেন লাভবান। ধর্মীয় কোনো কারণকে কেন্দ্র করে আপনার ব্যস্ততা বাড়তে পারে আজ। দূরপাল্লার যাত্রায় সাবধানতা এবং সতর্কতার পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দিতে চেষ্টা করুন। 

(৯) হাটে-বাজারে কিম্বা মেগাশপে লক্ষ রাখুন, ভেজাল পণ্য আপনাকে কেউ গছিয়ে দিচ্ছে কিনা? সমবায় সমিতির নামে কেউ আপনার টাকা নিয়মবহির্ভূতভাবে হাতিয়ে  নিচ্ছে কি না সে ব্যাপারে সজাগ থাকুন। কাজ-কর্মের প্রথমে আজ বিস্তর বাধা এলেও, ধীরে ধীরে তা কমে আসবে ক্রমাগত। নজর রাখুন বদনজর দানকারীদের উপর।