নভেম্বরের মাঝামাঝি সময়ে এসেও চীনের অন্যতম বড় শহর গুয়াংজুতে গ্রীষ্মকাল চলছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৯৪ সালে গ্রীষ্মকাল স্থায়ী হয়েছিল ২৩৪ দিন। এবার বুধবারের হিসাব অনুসারে ঋতুটির স্থায়িত্ব ২৩৫ দিনের। ফলে ৩০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। প্রাদেশিক সরকারের বিবৃতিতে জানানো হয়, সোমবার পর্যন্ত গ্রীষ্মের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমানে ১ কোটি ৯০ লাখ মানুষের শহরটির গড় তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। খবর দ্য গার্ডিয়ান
চীনের শহরে ৩০ বছরে দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল
নভেম্বরের মাঝামাঝি সময়ে এসেও চীনের অন্যতম বড় শহর গুয়াংজুতে গ্রীষ্মকাল চলছে।










