চলতি বছরের প্রথমার্ধে রেমিট্যান্স হিসেবে ৩০০ কোটি দিনার বা ১০০ কোটি ডলার পেয়েছেন তিউনিশিয়ার সাব-সাহারান আফ্রিকান অভিবাসীরা। সম্প্রতি তিউনিশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা এ কথা জানান। এসব অভিবাসীর বৈধ কোনো নথি নেই। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ জানান, এ বিপুল অর্থ খুবই আশ্চর্যজনক এবং এটি প্রমাণ করছে, তিউনিশিয়াকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এ বছরই দেশে নথিবিহীন সাব-সাহারান আফ্রিকান অভিবাসনের বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন সাঈদ। যে পরিমাণ রেমিট্যান্স পাঠানো হয়েছে তা তিউনিশিয়ার পর্যটন খাতের মুনাফার চেয়েও বেশি বলে জানানো হয়। রয়টার্স