ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
আল–জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান থেকে অন্তত ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলায় ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরতর।










