কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সম্প্রতি ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে কাছাকাছি একটি নদীর পানি উপচে পড়ার কারণে, কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন এক্স-এ এক পোস্টে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং আটজন এখনও নিখোঁজ রয়েছে।
বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ বলেছেন, দুর্যোগকবলিত এলাকার ভূমি এখনও ‘অস্থির’ এবং উদ্ধারকর্মীরা ‘তীব্র ঝুঁকি’ নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়ায় বর্ষাকালে প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে।
গত মাসে মেডেলিনের আরেকটি উপশহর সাবানেতায় ভূমিধসে কমপক্ষে পাঁচজন মারা যান।










