যুক্তরাজ্যে মুসলিম ও শরণার্থীদের মধ্যে চলমান দাঙ্গা হাঙ্গামার জেরে এবার নিজের ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, বর্ণবাদী দাঙ্গার বিষয়ে তার সরকার যাতে আরো বেশি নজর রাখতে পারে সে জন্য পরিকল্পিত ছুটি বাতিল করেছেন তিনি। খবর বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে ডাউনিং স্ট্রিটের সূত্র জানায়, আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি নিচ্ছেন না স্টারমার।










