সাক্ষীকে প্রভাবিত করা ও প্রতারণার দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৭৮ হাজার ডলারও জরিমানা করা হয়েছে। কলম্বিয়ার ইতিহাসে এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট শাস্তির আওতায় এলেন। রায়ের ফলে ৭৩ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগে দুটি মামলা ১৩ বছর ধরে চলেছে। সোমবার দোষী সাব্যস্ত হন সাবেক এ প্রেসিডেন্ট। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান উরিবে। খবর বিবিসি
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১২ বছর গৃহবন্দি রাখার আদেশ আদালতের
সাক্ষীকে প্রভাবিত করা ও প্রতারণার দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।










