শ্রীলংকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ অন্তত ৩৪ জন। গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। গতকাল শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ খবর জানিয়েছে।
ডিটওয়া নামের এ ঘূর্ণিঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার পাশাপাশি ভূমিধসও হয়েছে। বহু ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএমসির তথ্যমতে, ঘূর্ণিঝড়ে ৪৪ হাজার ১৯২ পরিবারের অন্তত ১ লাখ ৪৮ হাজার ৬০৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ হাজার ২৪ পরিবারের ১৪ হাজার ৭৬৬ জন ১৯৫টি জরুরি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৪২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস ও ২ হাজার ৮১০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।










