বাংলাদেশ ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক চলছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা এবং
কিরেন রিজিজু এ বৈঠকে উপস্থিত হয়েছেন। সেখানে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে
ব্রিফ করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে
এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিরোধী নেতাদের মধ্যে থেকে বৈঠকে এসেছেন রাহুল গান্ধী এবং কেসি
ভেনুগোপাল।
বৈঠকে উপস্থিত
অন্যান্যরা হলেন— ডিএমকের টিআর বালু, জেডি (ইউ)-এর লাল্লান সিং, সমাজবাদী
পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের সুদীপ
বন্দ্যোপাধ্যায়, আরজেডির মিসা ভারতী, শিবসেনার
অরবিন্দ সাওয়ান্ত, বিজেডির সস্মিত পাত্র, এনসিপিএসপির সুপ্রিয়া সুলে এবং টিডিপির রাম মোহন নাইডু।










