বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যায় উদ্বেগ জানিয়ে সামাজিক প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে এক্স হ্যান্ডেলের পোস্টে শাহবাজ লিখেছেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।










