ফিলিস্তিনে
রাষ্ট্রদূত নিয়োগের পর দূতাবাস স্থাপন করতে চায় সৌদ আরব। তবে ইসরায়েল বলেছে, সেখানে
কোনো দূতাবাস খুলতে দেবে না তেল আবিব।
দেশটির পররাষ্ট্রমন্ত্রি
এলি কোহেল রোববার (১৩ আগস্ট) ইসরায়েলি রেডিও ১০৩ এফএমের একটি অনুষ্ঠানে বলেন, সৌদিতে
দূতকে তারা কোনো দূতাবাস খুলতে দেবেন না। জেরুজালেম সশরীরে একজন কর্মকর্তা থাকবেন,
আমরা এটি হতে দেব না।
প্রসঙ্গত,
জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল
জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক
উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে ইতোমধ্যে তিনি তার পরিচয়পত্রের পেশও করেছেন।
তার
পদবীতে জেরুজালেম থাকার অর্থ হলো এই শহরটিকে ইসরায়েল নয় ফিলিস্তিনের রাজধানী হিসেবে
স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব। যা যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমাদেশ মানে না।










