যুক্তরাষ্ট্রে তিন দশকেরও বেশি সময় কাটানোর পর ৭৩ বছর বয়সী এক শিখ বৃদ্ধাকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। হরজিত কৌর নামের এ নারী ১৯৯১ সালে নিজের দুই ছেলে নিয়ে পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ায় যান। তিনি সেখানেই বাস করতেন এবং সালোয়ার-কামিজের দোকানে কাজ করতেন। আশ্রয়ের জন্য বহুবার আবেদন করলেও তার প্রতিটিই প্রত্যাখ্যাত হয়। আইসিই জানিয়েছে, হরজিত কৌর ২০০৫ সালেই অভিবাসন আদালতের কাছ থেকে দেশে ফেরার নির্দেশ পেয়েছিলেন এবং তিনি একাধিকবার আপিল করেও প্রতিবার পরাজিত হয়েছেন। সব আইনি প্রক্রিয়া শেষে আইসিই কেবল আদালতের আদেশ কার্যকর করেছে। খবর ও ছবি: বিবিসি
৩৩ বছর পর ভারতীয় নারীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে তিন দশকেরও বেশি সময় কাটানোর পর ৭৩ বছর বয়সী এক শিখ বৃদ্ধাকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)।










