পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল
পিটিআইয়ের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯
মে) ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) জামিন নিতে গেলে দুর্নীতি দমন সংস্থা এনএবি গ্রেফতার করে তাকে। খবর জিওটিভি।
আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক এফআইআরের জামিন চাইতে আদালতে গিয়েছিলেন ইমরান খান।
আটকের
পর কালো একটি গাড়িতে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডন
জানায়, আজ বিকেলে দুটি
শুনানিতে উপস্থিত থাকার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রীর। কিন্তু এর আগেই তিনি
গ্রেফতান হন।
গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির
খান। সঙ্গে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এনএবি
কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা নিয়েই আদালত এলাকায় যান বলে জানায় সংবাদমাধ্যমটি।
এদিকে
ইমরানের আইনজীবী ফয়সাল চৌধুরী ডন ডটকমকে বলেছেন
ঘটনাটিকে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে হাইকোর্ট।
আইএইচসির
প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি
জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে
আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
প্রধান
বিচারপতি বলেছেন, তিনি ‘সংযম’ দেখাচ্ছেন এবং ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হলে তিনি
প্রধানমন্ত্রীকে ‘তলব’ করবেন।
বিচারপতি
ফারুক বলেন, ‘আদালতে আসুন ও বলুন ইমরানকে
কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’










